কনেযাত্রী বোঝাই বাসের সঙ্গে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ, আহত হল অন্তত ৮ জন যাত্রী

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : সাতসকালেই ঘটে গেল এক মর্মন্তিক দুর্ঘটনা। বোলপুরে কনেযাত্রী বোঝাই বাসের সঙ্গে ট্রাক্টারের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন অন্তত আট জন যাত্রী। সকালে ঘটনাটি ঘটেছে বোলপুরের লজ মোড় এলাকার প্রভাত সরণী রাস্তায়। ঘটনাকে কেন্দ্র করে এদিন এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এদিকে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদের সালার থেকে একটি কনেযাত্রী বোঝাই বাস পূর্ব বর্ধমানের ভেদিয়ার নৃপতিপুর গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। এদিন সকালে জামবুনি বাসস্ট্যান্ডের দিকে যাওয়ার সময় আচমকাই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাক্টারকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।ঘটনায় বাসের চালক সহ অন্তত সাত থেকে আটজন যাত্রী গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ছুটে এসে এদিন উদ্ধারকাজে হাত লাগান। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বোলপুর থানার পুলিশ। আহতদের উদ্ধার করে দ্রুত বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য।দুর্ঘটনার জেরে এদিন কিছু সময়ের জন্য এলাকায় যান চলাচল ব্যাহত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *