দার্জিলিং জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক রক্তদান শিবির
নিজস্ব সংবাদ দাতা : দার্জিলিং জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হল এক রক্তদান শিবির । এদিন এই রক্তদান শিবিরে পুরুষ এবং মহিলা মিলে প্রায় ৭০জন রক্তদান করেন। এদিন এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সভাপতি সুস্মিতা সেনগুপ্ত, এবং মহিলা নেত্রী সুস্মিতা বোস মৈত্র।


