পাপ্য টাকার পরিমান বেড়েছে লক্ষীর ভান্ডার প্রকল্পে , এই উপলক্ষে শিলিগুড়িতে মিষ্টি বিতরণ করলেন পাপিয়া ঘোষ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : লক্ষীর ভান্ডারে ৫০০ টাকা বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাজেটে বাড়লো ৫০০ টাকা। গোটা বাংলা খুশি খুশি শিলিগুড়ির মানুষও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ঘোষণা করলেন তাতে গোটা শিলিগুড়ির মানুষ খুশি। এদিকে পাপিয়া ঘোষ এদিন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো একবার প্রমাণ করে দিলেন তিনি গরীব মানুষের জন্য ভাবেন। পনেরশো টাকা বাংলার মা বোনেদের কাছে অনেক, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবার কথা ভেবে বাড়িয়ে দিলেন লক্ষীর ভান্ডারের টাকা। আমরা খুশি সবাই খুশি, শিলিগুড়িতে এ দিন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিষ্টি বিতরণ করা হলো শিলিগুড়ি শহরের মহিলাদের মধ্যে যারা লক্ষীর ভান্ডারের টাকা পাচ্ছেন। এদিন মহিলারাও খুশি হয়ে একে অন্যকে মিষ্টি খাওয়ালেন।

পাপিয়া ঘোষ এদিন আরো জানান জানালেন আমাদের কাছে এটা অত্যন্ত খুশির খবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কথা ভেবে লক্ষীর ভান্ডারের টাকা বাড়িয়ে দিলেন। এতেই বোঝা যায় তিনি কতখানি মানুষের জন্য ভাবেন। আজকে ১৫০০ টাকা বাংলার মহিলাদের প্রচুর কাজে লাগবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। পাপিয়া ঘোষ এও জানান বাংলার মা বোনেদের জন্য আরো পরিকল্পনা আছে। আমরা সময় হলেই সেটা জানাবো। মুখ্যমন্ত্রী যেটা বলেন সেটা করে দেখান। আজকে আবার সেটা প্রমাণিত হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *