বিধানসভা ২০২৬ রাজগঞ্জ বিধানসভার প্রার্থী স্বপ্না বর্মণ পুজা দিলেন ভ্রামরীদেবী মন্দিরে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদ দাতা : বিধানসভা ২০২৬ রাজগঞ্জ বিধানসভার প্রার্থী স্বপ্না বর্মণ পুজা দিলেন ভ্রামরীদেবী মন্দিরে, স্বপ্না বর্মন এদিন জানান মায়ের কাছে আশীর্বাদ নিতে এসেছিলাম, মায়ের আশীর্বাদ নিয়ে প্রচার শুরু করলাম। মানুষ আমাদের পাশে আছে, মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে। আগামী দিনে এই রসদ নিয়ে আমরা এগিয়ে যাব। স্বপ্না বর্মন এদিন আরো জানান পশ্চিমবাংলার মাটিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সোনার বাংলা তৈরি করার স্বপ্ন দেখেছেন আমাদের তা বাস্তবায়িত করতে হবে। যাতে ভবিষ্যতে বাংলার মাটির দুর্জয় ঘাঁটিতে পরিণত হয়। বিজেপি যে পরিকল্পনা করছে সেটা কখনোই বাস্তবায়িত হবে না। এদিন ভ্রামরী দেবীর মন্দিরে গিয়ে মায়ের আশীর্বাদও নেন স্বপ্না বর্মন। মন্দিরে অনেকক্ষণ প্রার্থনা করলেন তিনি। অনেক শক্তি পেয়ে গেলাম, যেটা আমার কাজে লাগবে এদিন এমনটাই জানালেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *