মন্দিরের ভিতর দিয়ে গজিয়ে উঠেছে বটগাছ , চরম সমস্যায় নাজেহাল মন্দির কতৃপক্ষ
নিজস্ব সংবাদ দাতা : মন্দিরের ভিতর গজিয়ে উঠেছে বিরাট এক বটগাছ আর যার জেরে এক চরম সমস্যায় পড়েছে মন্দির কতৃপক্ষ। এদিকে মন্দিরের পূজারী বারবার এই ব্যাপারটি সামনে আনলেও কোন কাজ না হওয়ায় সমস্যা নিয়ে নাজেহাল হয়ে পড়েছে পড়েছে মন্দিরটিও । কারণ গাছটি অনেক পুরানো, কোন সময় যদি গাছটি নড়ে যায় অথবা ভূমিকম্পের কারণে সমস্যা তৈরি হয় তবেই সমস্যায় পড়বে মন্দির। মন্দিরের পূজারী বারবার বললেও এখনো পর্যন্ত কিছু না হওয়ায় অশান্তির ছড়িয়ে গেছে সব জায়গায়। পূজারি জানিয়েছেন বারবার বলা হলেও কোনো সমাধান হয়নি উল্টে সমস্যা আরোও বেড়ে গেছে। অবিলম্বে যদি সমস্যার কোনো সমাধান না হয় তবে আরও সমস্যা বাড়তে পারে।


