শিলিগুড়ি জেলা হাসপাতালে সান্ধকালীন ওপিডিবিভাগের সূচনা করলেন মেয়র গৌতম দেব

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : এতদিন শুধু দিনের বেলায় রোগী দেখা হতো। এবার থেকে সন্ধ্যা বেলায় রোগী দেখা যাবে। শিলিগুড়ি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন ওপিডিবিভাগের শুভ সূচনা করলেন মেয়র গৌতম দেব। এদিন তিনি সাংবাদিকের প্রশ্নের উত্তরে জানান এতদিন শুধু দিনের বেলায় সমস্যায় পড়লে, অসুস্থ হয়ে পড়লে ডাক্তার দেখানো যেত। কিন্তু এবার থেকে রাত্রিবেলায় বাড়িতে যদি কেউ অসুস্থ হয়ে যায় তবে ডাক্তার দেখাতে পারবে। কারণ হাসপাতালে যারা আসেন তারা সবাই দূরের, এবং সাধারণ ঘরের, চিকিৎসা যাদের নিতান্তই প্রয়োজন। সন্ধ্যা বেলায় ওপিডিবিভাগের সূচনা হলে তারা উপকার পাবে। কারণ অনেক দূর থেকে মানুষ আসেন, হাসপাতালে চিকিৎসা করাতে, যদি তারা ফিরে যান তবে সমস্যা তৈরি হবে। তবে আজকের থেকে এই সান্ধ্যকালীন বিভাগ খুলে যাওয়ায় সেভাবে আর সমস্যা থাকবে না, বলে আমি মনে করি বলেও এদিন জানান মেয়র গৌতম দেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *