শিলিগুড়ির ৬৯ বছরের পুরনো মহামায়া কালীবাড়ি বড় শান্তির জায়গা হয়ে উঠেছে সাধারণ মানুষের কাছে
শিলিগুড়ি : শিলিগুড়ির ৬৯ বছরের পুরনো মহামায়া কালীবাড়ি আজও সবচাইতে বড় শান্তির জায়গা হয়ে উঠেছে মানুষের কাছে। ৬৯ বছর ধরে সদর্পে চলছে শিলিগুড়ি ১৪ নম্বর ওয়ার্ডের এই মহামায়া কালীবাড়ি। এই কালীবাড়ি সম্পর্কে জাগ্রত একটি কথা আছে, এই কালীবাড়িতে এসে কিছু মনের ইচ্ছা জানালে মা তার মনের ইচ্ছা পূরণ করেন। এই কালীবাড়িতে প্রচুর সদস্য আছেন যারা সারা বছর ধরে কালি বাড়ির সাথে জড়িত বিভিন্ন কাজে যুক্ত থাকেন। এদিকে এক সদস্য জানান সারা বছর ধরেই আমাদের প্রসাদ খাওয়ানো হয়। তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হলো কল্পতরু উৎসব। এই উৎসবে সকালে প্রসাদ এবং বিকালে রামকৃষ্ণ পরমহংসদেবের অত্যন্ত প্রিয় খাবার জিলিপি দেওয়া হয়। সারা বছর বিভিন্ন অনুষ্ঠান হয় এখানে, এমনকি এখানে দুর্গাপূজাও হয়। কালী বাড়ির মহিলা সদস্যরা চাঁদা তোলেন। কালীবাড়ির আরো এক এক সদস্য জানান আমাদের অনেক পরিকল্পনা আছে আগামী দিনের জন্য। অনেক কিছু করতে চাই আমরা।


