এস আই আর একেবারে শেষ করে দিয়ে গেছে ব্যবসা, এমনটাই মতামত শিলিগুড়ি আশ্রম পাড়ার ব্যবসায়ী অজয় দত্তের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : এস আই আর একেবারে শেষ করে দিয়ে গেছে ব্যবসা। এই মতামত শিলিগুড়ি আশ্রম পাড়ার ব্যবসায়ী অজয় দত্তের। তিনি জানান শিলিগুড়ির ব্যবসা মোটামুটি চলে বাইরের লোকেদের দিয়েই। আজকে বাইরের লোকেরা কেউ কাগজপত্র বানাতে গেছে। আবার কেউ কাগজপত্র নেই বলে বাইরে চলে গেছে। একেবারে ফাঁকা হয়ে পড়েছে শহর শিলিগুড়ি। আর এই এস আই আর এর সমস্যা যতদিন না শেষ হবে ততদিন পর্যন্ত ঠিক হবে না শিলিগুড়ির ব্যবসা। তাই অপেক্ষা করা ছাড়া আর উপায় নেই বলেও জানান ব্যবসায়ী অজয় দত্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *