কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম হবে বাংলার দ্বিতীয় বৃহত্তম ফুটবল মাঠ, অকপটে জানালেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদ দাতা : কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামকে আমরা দ্বিতীয় বৃহত্তম বাংলার ফুটবল মাঠ তৈরি করব। এদিন শিলিগুড়ির বিধান মার্কেটে নেতাজি কেবিনে বসে সাংবাদিকদের এই কথাই জানালেন মেয়র গৌতম দেব। তিনি জানান শিলিগুড়ি পুরসভা বদ্ধপরিকর শিলিগুড়ির পরিকাঠামোর পরিবর্তন ঘটাতে। মানুষ আমাদের ভোট দিয়ে ক্ষমতায় এনেছেন এখন আমাদের মানুষের প্রতি একটা দায়বদ্ধতা আছে। উন্নয়ন আমাদের পরিকল্পনা, উন্নয়ন আমাদের সংকল্প। শিলিগুড়িতে জলের প্রচুর সমস্যা আছে, আমরা চেষ্টা করছি সেই সমস্যা যাতে আর না থাকে। আমাদের সংকল্প শিলিগুড়িকে অন্যতম আধুনিক শহরে পরিণত করা।

মেয়র গৌতম দেব এদিন আরও জানান আমাদের কাজ মানুষের পাশে দাঁড়ানো, এবং মানুষের পাশে থাকা। আমরা চেষ্টা করছি শিলিগুড়ি শহরকে আমরা উন্নতি করতে সংকল্প করছি, এবং চেষ্টা করে চলেছি। মেয়র এদিন এও জানান আমাদের আগামী পরিকল্পনা শিলিগুড়িতে যানজট মুক্ত করা। শিলিগুড়ি মানুষের কাছে যা অত্যন্ত মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। স্কুল গুলিতে যাতে মিড ডে মিল ঠিকভাবে পরিবেশিত হয় এটাও দেখা হচ্ছে। আমাদের লক্ষ শিলিগুড়ির মানুষের সামগ্রিক উন্নয়ন। সবাই যাতে ভালো থাকে। সবাই আমাদের লক্ষ্য, সবাইকে নিয়ে আমাদের চলতে হবে। এদিন এমনটাই জানালেন মেয়র গৌতম দেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *