কালিম্পংয়ে এলেন সাংসদ রাজু বিস্তা, ধন্যবাদ জানালেন সেখানকার স্থানীয় মানুষজনকে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদ দাতা : দার্জিলিং এর সংসদে জেতার পর এবার প্রথমবার এলেন কালিম্পংএ। এদিন সেখানকার স্থানীয় মানুষদের সাথে দেখা করে অভিনন্দন জানালেন দার্জিলিং এর সাংসদ। এদিন তিনি জানান এই জয় একেবারে সাধারণ মানুষের জন্য। তারা যদি ভোট না দিত তবে আমরা জিততাম কিভাবে? তাদের চিন্তা ভাবনা আমাদের জয় এনে দিয়েছে। এদিন এমনটাই জানালেন রাজু বিস্তা। তিনি এদিন আরো জানান বিজেপি এর প্রতিদান দেবে। কালিম্পংয়ের মানুষ হতাশ হবেন না, বিজেপি তাদের হতাশ করবে না। এই জয় সাধারণ মানুষের। গোটা পাহাড়ের কাছে আমরা কৃতজ্ঞ। এদিন রাজু বিস্তা কালিম্পং এ পৌঁছালে তাকে পাহাড়ের মানুষ অভিনন্দন জানান। ফুলের তোড়া দিয়ে। রাজু বিস্তা এও জানান আগামী পাঁচ বছর পাহাড়ের উন্নয়ন হবেই। প্রতিদান পাবেন পাহাড়ের মানুষ। দার্জিলিংয়ের সাংসদ আরো বলেন ভবিষ্যতে যাতে পাহাড়ের মানুষের বিশ্বাসভঙ্গ না হয় এমনকি সেটাও দেখবেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *