কালিয়াচক কাণ্ড, বেঙ্গালুরু পালানোর সময় বিমানবন্দর থেকে আটক মোফাক্কেরুল

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : মালদহের কালিয়াচক কাণ্ডে আইনজীবী মোফাক্কেরুল ইসলামকে শুক্রবার সকালে গ্রেফতার করা হয়েছে। উত্তরবঙ্গের বাগডোগরা বিমানবন্দর থেকে তাঁকে আটক করা হয়। এর আগে সুপ্রিম কোর্ট-এর নির্দেশে তাঁর নামে বৃহস্পতিবারই গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল।

পুলিশ সূত্রে খবর, পরোয়ানা জারির পর থেকেই মোফাক্কেরুলকে খোঁজার চেষ্টা চলছিল।একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি। এমনকি মোবাইল বার্তারও কোনও উত্তর দেননি। তবে গ্রেফতারের পর সমাজমাধ্যমে একটি পোস্ট করে তিনি লিখেছেন, “ভাল থাকুন আপনারা”। ইটাহারের পোরসা হাটখোলার বাসিন্দা, চল্লিশোর্ধ্ব মোফাক্কেরুল একসময় রায়গঞ্জ জেলা আদালতের আইনজীবী ছিলেন। পরে কলকাতা হাই কোর্ট-এও আইন পেশা চালাতেন। কলকাতাতেই পরিবার নিয়ে থাকতেন তিনি। এমনকি রাজনৈতিক ক্ষেত্রেও সক্রিয় ছিলেন মোফাক্কেরুল। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে এআইএমআইএম-এ যোগ দেন এবং ইটাহার কেন্দ্র থেকে প্রার্থীও হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *