চাঁচল সদরের বাস টার্মিনাস সরানোর দাবিতে এক তুমুল বিক্ষোভ ইউনিয়ন-চালকদের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : মালদহের চাঁচল সদরে যানজটের জেরে চরম অতিষ্ঠ সাধারণ মানুষ। সড়কের ধারে অপরিকল্পিত বাস টার্মিনাস থাকায় যানজটের কারণে ভোগান্তি বাড়ছে বলে দাবি করে অবশেষে এদিন রক তুমুল বিক্ষোভ দেখাল বাস ইউনিয়ন ও চালকেরা। এমনকি অভিযোগটার্মিনাস সংলগ্ন এলাকায় ফুটপাতে দোকান গজিয়ে ওঠায় যানজট আরও তীব্র হচ্ছে বলেও। এমনকি প্রশাসনকে বিষয়টি জানিয়েও কোনো রকম সুরাহা হয়নি। বাধ্য হয়ে অবশেষে রাস্তায় নেমে এদিন বিক্ষোভ দেখান চালকেরা। এমনকি বাস টার্মিনাস অন্যত্র নিয়ে যাওয়ার দাবি তুলেছেন তাঁরা। দ্রুত সমস্যা না মিটলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন বাস ইউনিয়নের সদস্যরা।

ব্যস্ততম সড়কের ধারে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা কাজি নজরুল ইসলাম বাস টার্মিনাসই যানজটের উৎস বলে দাবি। মুখ্যমন্ত্রীর কাছে দরবারের পরেই সেখান থেকে বাস টার্মিনাস সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন। চার বছর কেটে গেলেও পুরনো টার্মিনাস সরানো সম্ভব হয়নি। মূলত মালদহ, গাজোল, রতুয়া ও রায়গঞ্জ রুটে সেখান থেকে প্রতিদিন ১২৮ টি বেসরকারি বাস চলাচল করে। এমনকি হরিশ্চন্দ্রপুর, কুশিদা ও স্বরূপগঞ্জ রুটে শতাধিক ছোট যান চলাচল করে সেখান থেকেই। আবার যাত্রী তোলা নামানো ও গাড়ি ঘোরানোর সময় সড়ক পথেই ভরসা করতে হয়। ফলে দুই প্রান্তে অন্যান্য গাড়ি আটকে পড়ে। সেসময় চরম ভোগান্তি হয় পথচারীদের। অনেক সময় অ্যাম্বুলেন্সকে আটকে যায়। এই যানজট সমস্যা চলছে মূলত কয়েক দশক ধরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *