জোড়কদমে শিলিগুড়িতে নির্বাচনী প্রচারে নেমে পড়লেন মেয়রের অনুগামীরা
শিলিগুড়ি : জোড়কদমে শিলিগুড়িতে নির্বাচনী প্রচারে নেমে পড়লেন মেয়রের অনুগামীরা। শিলিগুড়ি ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস সমর্থকেরা এদিন নির্বাচনী প্রচারে নেমে পড়লেন। মূলত এদিন কাউন্সিলার শ্রাবণী দত্তের নির্দেশে সকাল থেকেই মেয়রের অনুগামীরা দেওয়ালে পোস্টার লেখানোর কাজ শুরু করে দেন। কাউন্সিলর শ্রাবণী দত্ত এদিন জানান আমাদের দাদা আমাদের ওয়ার্ডে লিড দেবেন এটাই আশা করি। যদি আমার ওয়ার্ড থেকে আমি তাকে এগিয়ে নিয়ে যেতে পারি তবেই আমি কিছু ভালো কাজ করবো। এটাই আমার বিশ্বাস।


