দাঁড়িয়ে থাকা ডাম্পারে সজোরে ধাক্কা স্কুল ভ্যানের, গুরুতর জখম হল ২৫জন পড়ুয়া
বেস্ট কলকাতা নিউজ : ছুটির পর স্কুল থেকে বাড়ি ফেরা। স্কুল ভ্যানের ভিতরে কচিকাচাদের কোলাহল, অট্টহাসি। আচমকা সেই হাসির আওয়াজ বদলে গেল আর্তনাদে! নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ডাম্পারে সজোরে ধাক্কা মারে স্কুল ভ্যান। ঘটনাটি ঘটেছে কালীগঞ্জ থানার পলাশিতে। জানা গিয়েছে, ২৮ জন পড়ুয়া ছিল স্কুল ভ্যানে। সূত্রের খবর, মুর্শিদাবাদের রেজিনগর দিক থেকে আসা একটি ডাম্পার পিছনে ধাক্কা মারে একটি বেসরকারি স্কুলের ছোট গাড়ি। দুর্ঘটনায় আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ১৬ জনকে নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে।


