নির্বাচনের ঘন্টা বেজে গেছে, অবশেষে শিলিগুড়িতে শুরু হয়ে গেল নির্বাচনের জোর প্রস্তুতি
শিলিগুড়ি : নির্বাচনের ঘন্টা বেজে গেছে, তাই শুরু হয়ে গেল নির্বাচনের প্রস্তুতি। শহর শিলিগুড়ির বিভিন্ন জায়গায় বিভিন্ন আনাচে-কানাচে তে নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলি পতাকা লাগাতে আরম্ভ করেছে। সবার প্রথমে পতাকা লাগানো শুরু করল শাসক দল। এমনকি শহর শিলিগুড়ির বেশিরভাগ গুরুত্বপূর্ণ জায়গাতে দেখা যাচ্ছে শাসক দলের পতাকা। এদিকে চূড়ান্ত প্রস্তুতি শুরু হওয়ার আগের থেকেই শুরু হয়ে গেছে শাসক এবং বিরোধী পক্ষের মধ্যে জায়গা দখল করার জোর লড়াই। যে যত ভালো জায়গা নিতে পারবে, ততোই ভালো জায়গায় থাকবে। এটাই মেনে চলছেন শাসক এবং বিরোধীপক্ষ। তবে বাদবাকিটা হয়তো সময় বলে দেবে।


