পুলিশের অ্যাম্বুল্যান্স চুরি! দুই পুলিশকর্মীর তৎপরতায় পাটুলিতে গ্রেপ্তার হল পার্ক সার্কাসের যুবক

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : পাটুলির অপরিসর রাস্তা দিয়ে প্রচণ্ড গতিতে চলেছে কলকাতা পুলিশের ‘কর্মা’ অ্যাম্বুল্যান্স। গাড়ির মাথায় জ্বলছে বাতি। কিন্তু দক্ষিণ কলকাতার পাটুলি এলাকায় এভাবে পুলিশের অ্যাম্বুল্যান্স যেতে দেখে একটু হতবাক হয়েছিলেন বাইক নিয়ে টহলরত দুই পুলিশকর্মী। তাঁরা অ্যাম্বুল্যান্স থামানোর চেষ্টা করতেই আরও গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে গাড়িটি। তাতেই সন্দেহ হয় তাঁদের। প্রায় এক কিলোমিটার তাড়া করে পুলিশের ‘কর্মা’ অ্যাম্বুল্যান্সটি ধরে ফেলেন দুই পুলিশকর্মী।

আগেই শহর থেকে চুরি গিয়েছিল থানার ওসির গাড়ি। এবার সার্ভে পার্ক এলাকা থেকে পুলিশের অ্যাম্বুল্যান্স চুরি করে পালাল এক যুবক। তার পকেট থেকে উদ্ধার হয়েছে একটি ‘মাস্টার কি’। ওই চাবি দিয়েই অ্যাম্বুল্যান্সের দরজা খুলে গাড়িটি চালিয়ে পালায় সে। পুলিশের সূত্র জানিয়েছে, ধৃত ওই যুবকের নাম রহিম শেখ। তার বাড়ি পার্ক সার্কাস এলাকায়। পাটুলি থানার পুলিশ আধিকারিকরা তাকে আটক করে সার্ভে পার্ক থানার পুলিশের হাতে তুলে দেন। সার্ভে পার্ক থানার ভিতরে ঢুকে নিজেকে মানসিক বিপর্যস্ত বলে প্রমাণ করতে সেই ধরনেরই আচরণ করতে থাকে। যদিও পুলিশের মতে, যেহেতু তার কাছ থেকে ‘মাস্টার কি’ উদ্ধার হয়েছে, তাই তার উদ্দেশ্যই ছিল পুলিশের গাড়ি চুরি করার। আদালতের নির্দেশে জেল হেফাজতে রয়েছে সে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *