বরদাস্ত করা হবে না কোনও রকমের অশান্তি! রামনবমীর মিছিল ঘিরে এবার বাড়তি ব্যবস্থা হাওড়া পুলিশের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : রাজ্য বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। জোর প্রচারে নেমে পড়েছে শাসক-বিরোধী সব রাজনৈতিক দলগুলি। এরই মধ্যে আগামী সপ্তাহে রামনবমী। আর তা নিয়ে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। রামনবমীকে ঘিরে রাজ্যে কোনও আইনশৃঙ্খলার অবনতি না ঘটে সেদিকে বাড়তি নজর পুলিশ প্রশাসনের। বিশেষ করে হাওড়ায় এবার গতবারের তুলনায় পুলিশ মোতায়েন অনেকটাই বেশি থাকবে বলে জানিয়েছেন হাওড়ার পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী। কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনেই সমস্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। একইসঙ্গে হাওড়া কমিশনারেট এলাকায় অবাধ এবং শান্তিপূর্ণ যাতে ভোট হয়, সেই লক্ষ্যে পুলিশ আধিকারিকদের সঙ্গেও বৈঠক করেন হাওড়ার পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী।

হাওড়ার পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী হাওড়া সিটি পুলিশের বেশকয়েকটি থানা এলাকা ঘুরে দেখেন। একইসঙ্গে থানায় গিয়ে আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে প্রতিটি থানার আধিকারিকদের রীতিমতো গাইডলাইন বেঁধে দেন তিনি। শুধু পুলিশ কমিশনার নন, এদিন হাওড়ার বিভিন্ন থানায় যান নির্বাচন কমিশনের পুলিশ পর্যবেক্ষকও। নির্বাচনে হাওড়া সিটি পুলিশের পুলিশি ব্যবস্থা খতিয়ে দেখেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *