বিধানসভা নির্বাচনের আগে নিজের দল বদল করলেন কার্শিয়াং এর বিজেপি বিধায়ক, পদ্ম শিবির ছেড়ে যোগ দিলেন ঘাসফুল শিবিরে
নিজস্ব সংবাদদাতা: বিধানসভা নির্বাচনের আগে নিজের দল বদল করলেন কার্শিয়াং এর বিধায়ক, পদ্ম শিবির ছেড়ে যোগ দিলেন ঘাসফুল শিবিরে। জানা গেছে কার্শিয়াং এর বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা এদিন বিজেপি থেকে যোগ দিলেন তৃণমূল কংগ্রেস শিবিরে। এদিন মূলত শশী পাজা এবং ব্রাত্য বসুর হাত থেকে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকাও নিজের হাতেও তুলে নেন তিনি।


