বিধানসভা ভোটের আগে বিজেপিতে জোর ধাক্কা, সাংসদ খগেন মুর্মুর স্ত্রী যোগ দিলেন তৃণমূল শিবিরে
নিজস্ব সংবাদদাতা : বিধানসভা ভোটের আগে ফের একবার জোর ধাক্কা খেলো বিজেপি শিবির। সাংসদ খগেন মুর্মুর স্ত্রী অবশেষে যোগ দিলেন তৃণমূলে । তৃণমূলে যোগ দিয়ে এদিন তিনি জানান আমার মনে হয়েছে আগামীতে তৃণমূল কংগ্রেস থাকলে বাংলার এবং আমার সন্মান বাড়বে। কারন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় একজন অসাধারন মহিলা। তিনি মানুষের সাথে এবং মানুষের পাশে থাকতে ভালো বাসেন।


