বিধান সভা নির্বাচনের ঠিক আগে তৃণমূল কংগ্রেস শিবিরে যোগ দিলেন ক্রিকেটার শিব শংকর পাল
নিজস্ব সংবাদ দাতা : এ রাজ্যের বিধান সভা নির্বাচনের ঠিক আগে তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন ক্রিকেটার শিবশঙ্কর পাল ও শিক্ষাবিদ তনুশ্রী হাঁসদা এবং ইসলামিক স্কলার মুফতি আব্দুল মাতিন সাহেব। এদিন তৃণমূল কংগ্রেস শিবিরে যোগ দিয়ে শিবশঙ্কর পাল জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ক্রমাগত উন্নয়ন করছেন , বাংলার উন্নয়নের জন্য বাংলার মানুষের কাছে তিনি অনেক কিছু তুলে ধরেছেন। এত প্রকল্প সারা পৃথিবীতে এখনো পর্যন্ত কেউ দিয়েছে কিনা সন্দেহ। আমরা পরিষ্কার দেখতে পারছি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের উন্নয়নের স্বার্থে কাজ করে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কাছে এবং মানুষের পাশে থাকতে ভালোবাসেন। তার একমাত্র লক্ষ্য মানুষের উন্নয়ন করা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ সারা বিশ্বে বন্দিত। তাই আমাদের সবার উচিত তারই পথ অনুসরণ করা। আমাদের উন্নয়ন প্রয়োজন। আজকের দিনে তৃণমূল কংগ্রেস একটা মর্যাদাপূর্ণ জায়গায় গিয়ে পৌঁছেছে। এদিন ক্রিকেটে শিব শংকর পাল চন্দ্রিমা ভট্টাচার্যের হাত থেকে দলের পতাকা তুলে নেন।


