বেসরকারি হাসপাতালে কর্মরত অবস্থায় অস্বাভাবিক মৃত্যু হল এক যুবকের , সমবেদনা জানালেন মেয়র গৌতম দেব

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : শিব মন্দির সংলগ্ন এলাকার একটি বেসরকারি হাসপাতালে কর্মরত অবস্থায় অস্বাভাবিক মৃত্যু হল ২৩নং ওয়ার্ডের ডাবগ্রামের বাসিন্দা ২৫বছর বয়সী রাজ দাসের। এদিন তার বাসভবনে এসে গভীর সমবেদনা জানালেন মেয়র গৌতম দেব । এদিন মেয়র গৌতম দেব সমবেদনা জানিয়ে বলেন তাঁর অকাল প্রয়াণের আমি গভীরভাবে শোকাহত। আজ তাঁর বাসভবনে গিয়ে তাঁর পরিবারের সাথে দেখা করলাম। এদিন তিনি আরও জানান ঘটনার দ্রুত ও পূর্ণ তদন্তের বিষয়ে কমিশনার অফ পুলিশ এবং ময়নাতদন্তের বিষয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সাথে আমার কথা হয়েছে। শোকসন্তপ্ত পরিবারটির পাশে সর্বতোভাবে রয়েছি বলেও এদিন জানান মেয়র গৌতম দেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *