ভালো অভিনেতা, অভিনেত্রী হতে গেলে প্রতিভা থাকলেই হয় না পরিশ্রমীও হতে হয় এমনটাই জানালেন চৈতালি ব্যানার্জি

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদ দাতা : শুধুমাত্র প্রতিভা থাকলেই হয় না, ভালো অভিনেতা বা অভিনেত্রী হতে গেলে পরিশ্রমী হতে হয়। এমনটাই জানালেন চৈতালি ব্যানার্জি, তিনি জানালেন বড় বড় অভিনেতা এবং অভিনেত্রীরা দিনরাত পরিশ্রম করে নিজেদের একটা জায়গাতে এনে রেখেছেন। মানুষ তাদের দেখবার জন্য পাগল হয়ে যায়, শুধু এমনি এমনি হয় না কঠোর পরিশ্রম করতে হয়। এমনটাই জানালেন চৈতালী ব্যানার্জি।

তিনি আরো জানালেন, বাংলা হোক অথবা হিন্দী বিখ্যাত বিখ্যাত অভিনেতা অভিনেত্রীরা কঠোর পরিশ্রম করে তাদের এই জায়গায় এনেছেন। তাই প্রতিভা থাকলেই হবে না, দিনরাত পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে। জানালেন তিনি,তিনি আরো জানালেন আমরা ভাবি লক্ষ লক্ষ টাকা বা কোটি কোটি টাকা উপার্জন করে চলেছেন অভিনেতা এবং অভিনেত্রীরা, কিন্তু শুধু টাকা উপার্জন দেখলে হবে না, তাদের পরিশ্রম তাদের নিজ থেকেও দেখতে হবে। তবেই একজন অভিনেতা বা অভিনেত্রীকে বুঝতে পারা যাবে।

তিনি এও বলেন উত্তরবঙ্গে বহু প্রতিভাবান অভিনেতা এবং অভিনেত্রী আছেন, যারা অনেক কিছুর অভাবে পিছিয়ে যাচ্ছেন। আমাদের কাজ তাদেরকে সামনে এনে তুলে ধরা, তাদেরকে তাদের লক্ষ্যে পৌঁছে দেওয়া এবং তাদের স্বপ্নকে সফল করে নেওয়া। যদি করতে পারি তবেই বুঝবো আমাদের কাজ এবং আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। যা আগামী দিনে আমাদেরকে আরো উৎসাহি করে তুলবে, আমি আমার ছেলেমেয়েদেরও জানিয়েছি পরিশ্রম করো একদিন না একদিন ফল পাবে। আমি নিজেও সেটাতেই বিশ্বাস করি।

চৈতালি ব্যানার্জি আরো জানান বর্তমান এবং ভবিষ্যৎকে যদি সংগঠিত করতে চাও তার সে যেদিকেই হোক না কেন পরিশ্রম করে জায়গাতে নিয়ে আসো তবেই সফল হবে, উত্তরবঙ্গে বহু প্রতিভা আছে তাদেরকে তুলে ধরতে হবে আমাদের। জানালেন চৈতালি ব্যানার্জি, আমি এবং আমার স্বামী সেই চেষ্টাই করে চলেছি। ভগবানের আশীর্বাদ পেলে সফল হবই জানালেন চৈতালি ব্যানার্জি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *