ভয়মুক্ত পরিবেশে হোক নির্বাচন, কর্মীদের জন্য কড়া নির্দেশিকা জারি করলো নবান্ন
বেস্ট কলকাতা নিউজ : রাজ্যে বেজে গিয়েছে ভোটের বাদ্যি। অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করতে এবার বেনজির পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন। গতবারের তুলনায় এবার অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করা হচ্ছে বাংলায়। নিরাপত্তার ক্ষেত্রে কার্যত কোথাও কোনও খামতি রাখতে চাইছে না কমিশন। কমিশনের সঙ্গেই ২৬ এর নির্বাচন এবার যাতে অবাধ এবং শান্তিপূর্ণ হয়, সেই লক্ষ্যেই এবার কোমর বেঁধে নামছে রাজ্য প্রশাসনও। আর তা নিশ্চিত করতে এবার কড়া নির্দেশিকা জারি করলেন মুখ্যসচিব। যেখানে মূলত রাজ্যের সমস্ত সরকারি দপ্তর, কর্মী এবং আধিকারিকদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ২৬ এর নির্বাচন কোনও রকম অশান্তি বরদাস্ত করা হবে না। একইসঙ্গে ৬ দফা বিষয়ের উপরেও জারি করা নির্দেশিকায় বিশেষ জোর দেওয়া হয়েছে।


