মর্মান্তিক মৃত্যু হল বিয়েবাড়িতে রসগোল্লা খেতে গিয়ে, আনন্দের অনুষ্ঠান নিমেষে বদলে গেল চরম শোকে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : কথায় বলে নিয়তির লিখন কেউ খন্ডাতে পারে না। কখন কি ভাবে মৃত্যু আসবে বলা মুশকিল। এমনই অদ্ভুত ভাবে মৃত্যুর ঘটনা ঘটল ঝাড়খন্ডের জামশেদপুরের কাছে মালিয়ান্তা গ্রামে। একটি বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন ৪১ বছরের ললিত সিং। সেখানে রসগোল্লা খাওয়া কাল হল তার। রসগোল্লা গলায় আটকে গিয়ে মৃত্যু হল তার।

জানা গেছে এদিন সকালে সকলের সঙ্গে বিয়েবাড়ির আনন্দে মেতেছিলেন ললিতও। খাওয়ার সময় অন্যদের মত তিনিও রসগোল্লা মুখে দেন। তারপরেই শুরু হয় তীব্র শ্বাসকষ্ট। মাটিতে লুটিয়ে পড়েন ললিত। বিয়েবাড়িতে থাকা অন্যরা তার গলায় আটকে যাওয়া রসগোল্লা বের করার চেষ্টা করেও ব্যর্থ হয়। অচৈতন্য ললিতকে নিয়ে যাওয়া হয় স্থানীয় এমজিএম হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ডাক্তাররা জানান, রসগোল্লা তার শ্বাসনালী সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছিল, যার ফলে তার শরীরে অক্সিজেন সরবরাহ ব্যাহত হয়েছিল। ফলে কয়েক মিনিটের মধ্যেই ললিতের মৃত্যু হয়। আচমকা এই ঘটনায়, বিয়ের আনন্দ বদলে যায় এক চরম শোকে। ময়য়নাতদন্তের পর অবশেষে ললিতের দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *