মানুষের ভোটেই আমি জিতব, শিলিগুড়িতে নির্বাচনী প্রচারে এসে এমনটাই জানালেন গৌতম দেব

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : মানুষ আমাকে বিশ্বাস করেছে, এই বিশ্বাসের মর্যাদা আমি রাখবো তৃণমূল কংগ্রেসের নাম প্রকাশের পরে থেকে এমনটাই জানালেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এদিন তিনি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ এবং মানুষের আশীর্বাদ আমাকে ভোটে জিততে বিশেষ ভাবে সাহায্য করবে। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে এবং মানুষের সাথে সারা বছর থাকেন। বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে তিনি আজ পর্যন্ত যে যে কাজ করে গেছেন বা যাচ্ছেন তার অবদান সত্যিই অনস্বীকার্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দায়িত্ব নিয়ে আমাকে টিকিট দিয়েছেন আমি সেই বিশ্বাসের মর্যাদা রাখব, এদিন এও জানালেন মেয়র গৌতম দেব।

তিনি এদিন আরো জানান বিজেপি নানা ধরনের কুৎসা কেলেঙ্কারিতে তৃণমূলের নাম জড়িয়ে রাখতে সচেষ্ট হচ্ছে, কিন্তু মানুষ কোনভাবেই সেটা মেনে নেবে না। মানুষ বুঝতে পেরে গেছে বিজেপির আসল চেহারা। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদেই আমি এইবার বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে জয়ী করবো। এবং আগামী দিনে মানুষের পাশে দাঁড়িয়ে নিজের কাজ গুলি করে যাব। মেয়র গৌতম দেব এদিন এও বলেন আগামী বেশ কয়েকদিন আমাদের কাছে চরম পরীক্ষার দিন। আমরা এই দিনগুলি পরিকল্পনা করে কাজ করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *