মোটা টাকার মাইনে ছেড়ে দই বড়া বিক্রি করছেন শিলিগুড়ির বাসিন্দা সঞ্জীব দে স্বাধীনভাবে ব্যবসা করতেই পছন্দ করি এমনটাই জানালেন তিনি
নিজস্ব সংবাদ দাতা : মোটা টাকার মাইনে ছেড়ে দই বড়া বিক্রি করছেন শিলিগুড়ির বাসিন্দা সঞ্জীব দে। জানা যায় ভালো চাকরি করতেন তিনি , মাইনেও মোটা পেতেন ।কিন্তু তিনি জানান সব টাকা থাকতো না। তাই চিন্তা করছিলাম অন্য কিছু করতে হবে, হঠাৎ করে দই বড়ার চিন্তা মাথায় এলো । সঞ্জীব দে জানান আমার একটাই কাজ ব্যবসা করা। এখন আমি এটাই ভাবি। প্রায় বছরখানেক হয়ে আসলো, আমি দই বড়া বিক্রি করছি। এখন আমার আয় ভালোই, এমনটাই জানালেন সঞ্জীব দে।

তার কথায় চাকরি করতাম ঠিকই, তবে ভালো লাগত না। এখন বাড়ির সামনে, ব্যবসা করি এখন ভালই লাগে। দই বড়া ৪০ টাকা করে বিক্রি হয় জানালেন সঞ্জীব দে। তিনি আরো জানান, আমার কাজ সংসার চালানো, এটা কিভাবে চলবে সেটা আমি ঠিক করব। সঞ্জীব দে এও বলেন আমাদের কাজ এবং দায়িত্ব সমানভাবে থাকে সংসারের কাজে তাই অসুবিধা হয় না। ভালো মতনই কাজ করতে পারি। এই যে দই বড়া খেতে মানুষ আসছেন মানুষ পছন্দ করেন এটাও বা কম কিসের। আমি মনে করি সবার কাজের মধ্যে থাকা উচিত। তবে মানুষের মন ভালো থাকবে। তিনি এও বলেন দই বড়া মানুষ ভালোভাবে নিচ্ছেন, শিলিগুড়ি মানুষের পছন্দ আছে। আর এই কাজে আমাকে, সম্পূর্ণভাবে সহযোগিতা করছে আমার স্ত্রী এবং আমার সন্তান। সেই জন্যই আমি ভালো আছি। তিনি এও জানালেন, দই বড়াকে নিয়ে আমার অনেক চিন্তা আছে। দেখা যাক কোনটা কিভাবে হয়।

