মোথাবাড়ির পর ফের গাইঘাটা! বিএলওকে ঘেরাও বাদ যাওয়া ভোটারদের, অবশেষে উদ্ধার করল পুলিশ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : মালদহের মোথাবাড়ির ‘ক্ষত’ এখনও দগদগে! এই পরিস্থিতিতে এবার গাইঘাটায় নাম বাদ যাওয়া ভোটারদের ক্ষোভের মুখে পড়লো বিএলও। নাম বাদ যাওয়ায় বিএলওকে ‘বন্দিও ’করে তারা । শেষমেশ প্রশাসনের দ্রুত পদক্ষেপে উদ্ধার হয় বিএলও। এদিকে এই ঘটনায় এদিন ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটার পাঁচশিলা এলাকায়। পেশায় অঙ্গনওয়ারি কর্মী নমিতা দাস এসআইআর প্রক্রিয়ায় বিএলও দায়িত্ব সামলাচ্ছেন। তাঁর বুথে ৮৭২ জন ভোটার রয়েছে। চূড়ান্ত তালিকা প্রকাশের পর বেশ কিছু ভোটার বিচারাধীন ছিলেন। সাপ্লিমেন্টারি তালিকায় অনেকের ভোটারের নাম বাদ গিয়েছে। তাঁদের মধ্যে ক্ষোভ ছিলই।

জানাগেছে শুক্রবার বিকেলে কাজ সেরে বাড়ি ফিরছিলেন নমিতা। অভিযোগ, সেই সময় নাম বাদ যাওয়া ভোটারের একাংশ, তাঁকে ঘিরে ধরে। বিক্ষোভ দেখান। কেন নাম বাদ গেল? বিএলও-র দোষে নাম বাদ গিয়েছে বলেও অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে তাঁরা। অনেকে অভিযোগ তুলেছে, টাকা নিয়ে বিএলও কাজ করেছেন। আতঙ্কিত বিএলও নমিতা ঘটনাটি জানান আরেক জনকে। তিনি খবর দেন পুলিশে। তারপরই পুলিশের তৎপরতায় উদ্ধার করা হয় বিএলওকে। এদিকে পুলিশ জানিয়েছে, আমাদের কাছে খবর আসে বিএলও ঘিরে কিছু ঝামেলা হচ্ছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়া হয়। স্থানীয়দের বুঝিয়ে বিএলওকে উদ্ধার করা হয়। ঝামেলা মিটে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *