রেকর্ড মাত্র ১৫ মাসেই ! ফুলবাড়ির এক চরম বিস্ময় ছোট্ট শিশু তানভীর

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদ দাতা : মাত্র ১৫ মাস বয়সেই নিজের অনন্য প্রতিভায় তাক লাগিয়ে দিয়েছে ফুলবাড়ির খুদে তানভীর। পশু-পাখি, রং, শরীরের অঙ্গপ্রত্যঙ্গ, এমনকি ইংরেজি A to Z-এর সঙ্গে সংশ্লিষ্ট শব্দ—সবই নির্ভুলভাবে বলতে পারে এই বিস্ময় শিশু! এদিকে তানভীরের অসাধারণ বুদ্ধিমত্তা, শেখার আগ্রহ ও স্পষ্ট উচ্চারণ দেখে মুগ্ধ হয়েছেন ইন্ডিয়া ষ্টার বুকস অফ রেকর্ড এর বিচারকরাও।আর সেখানেই স্থান পেয়েছে তার নাম শ্রেষ্ঠ ক্ষুদে প্রতিভার তালিকায়।এই অল্প বয়সে এমন সাফল্য শুধু পরিবারের নয়, গোটা এলাকারও গর্ব হয়ে উঠেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *