সকলের মঙ্গল কামনায় কামাখ্যা মন্দিরে পুজো দিলেন তৃণমূল নেত্রী পাপিয়া ঘোষ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদ দাতা : শিলিগুড়ির তৃণমূল নেত্রী পাপিয়া ঘোষ পূজো দিলেন অসমের কামাখ্যায়।রবীন্দ্রনাথ ঘোষের কন্যা পাপিয়া ঘোষ এদিন মন্দিরে পূজো দিয়ে বলেন, আজ মা কামাখ্যার চরণে পূজো দেওয়ার সৌভাগ্য লাভ করলাম। মায়ের দরবারে উপস্থিত হয়ে এক অদ্ভুত শান্তি আর শক্তির অনুভূতি পেলাম। মন থেকে প্রার্থনা জানালাম—মা যেন সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি দান করেন।এই পবিত্র স্থানে এসে মনে হলো, মায়ের আশীর্বাদেই জীবনের প্রতিটি পথ আরও সহজ ও সুন্দর হয়ে ওঠে। জয় মা কামাখ্যা। আজকের পৃথিবী এত কঠিন হয়ে গেছে, প্রতিটা মানুষই লড়াই করে যাচ্ছে। জীবনের সাথে যুদ্ধ করে চলেছে, আর তাই ঈশ্বরের সাধনা করা একান্তই প্রয়োজন। আজকে এই কামাখ্যা মায়ের কাছে এসে নিজেকে অনেক নতুন ভাবে খুঁজে পেলাম। এদিন এমনটাই জানালেন পাপিয়া দেবী।

তিনি আরো জানান মা কামাখ্যার আশীর্বাদে আগামী দিন এবং আগামী ভবিষ্যৎ আমার এবং আমার পরিবারের জন্য সুন্দর এই উঠুক, এবং শুধু তাই নয় সকলের কাছে মা কামাখ্যার আশীর্বাদ পৌঁছে যাক, মা কামাখ্যার কাছে এইটুকুই প্রার্থনা করি। জীবনের প্রতিটি মুহূর্ত ঈশ্বরের দান, তাকে ছাড়া আমাদের জীবনের পথ চলা একেবারে অসম্ভব। আজকে মা কামাখ্যার এখানে এসে মায়ের আশীর্বাদ নিয়ে সামনের দিকে এগিয়ে চললাম, পাপিয়া ঘোষ এও জানান মায়ের আশীর্বাদ নিলাম জীবনকে শক্তিশালী করে তুলতে, জীবনকে সুন্দর করে তুলতে এবং জীবনকে পরিণত করে তুলতে যা একান্তই প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *