সামনেই ভোট, জোর কদমে প্রচার শুরু হল তৃণমূল নেতৃত্বের তরফ থেকে
শিলিগুড়ি : শিলিগুড়ি ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মানিকদে। তিনি মূলত তৃণমূলের কাউন্সিলর। ১৩ নম্বর ওয়ার্ড মূলত তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড । চারিদিকে তৃণমূল কংগ্রেসের পতাকা ছেয়ে গেছে, এমনি ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস সমর্থকরাও আশাবাদী এই ওয়ার্ড থেকে মানুষ তৃণমূল কংগ্রেসকেই লিড দেবে। তবে সমস্যা একটাই অবাঙালি ভোট। কিভাবে কি হবে ওদের, কাউন্সিলর মানিক দে জানান আমি চেষ্টা করছি দলকে লিড দেওয়ার। তবে বাকিটা তো মানুষের হাতে, তবে ভগবানের আশীর্বাদ আছে। আমাদের ওয়ার্ড এগিয়ে যাবে। বিজেপির কোন কিছুই থাকবে না বলেও জানান মানিক দে।


