ইউরিয়ার কালোবাজারিতে জড়িত ডোমকল সিন্ডিকেট, নদীয়া-মুর্শিদাবাদে সক্রিয় অসাধু চক্র, করিমপুরে গ্রেপ্তার ২

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ইউরিয়া সারের কালোবাজারি করতেই ‘ম্যানমেড ক্রাইসিস’ তৈরি করা হচ্ছে। উদ্দেশ্য, চাষিদের ভর্তুকিহীন ইউরিয়া সার চড়া দামে খোলা বাজারে বিক্রি করা। তার জন্য ভর্তুকিযুক্ত ইউরিয়া সারকে ভর্তুকিহীন ইউরিয়া সারের বস্তায় ভরে বিক্রি করা হচ্ছে। এর পিছনে নদীয়া-মুর্শিদাবাদ জেলার অসাধু চক্র জড়িত আছে। সম্প্রতি কৃষিদপ্তর করিমপুর-২ ব্লকের রহমতপুর এলাকায় অভিযান চালিয়ে গোডাউন ভর্তি ইউরিয়া সার বাজেয়াপ্ত করে। সেখানেও চাষিদের ইউরিয়া সারকে বাণিজ্যিক মোড়কে রূপান্তরিত করা হচ্ছিল। সেই ঘটনায় ইতিমধ্যেই দু’জনকে গ্রেপ্তার করেছে কৃষ্ণনগর পুলিশ জেলার ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। ধৃতদের নাম বিকাশ মণ্ডল এবং তপন প্রামাণিক। এদিকে ধৃতদের কৃষ্ণনগর আদালতে তোলা হলে বিচারক তিনদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন। এই চক্র ‘ডোমকলের সিন্ডিকেট’ দ্বারাই নিয়ন্ত্রিত হচ্ছে বলে প্রাথমিকভাবে কৃষিদপ্তর সূত্রে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *