কাকোরি বিপ্লবীদের মূর্তি ভেঙে ফেলা হল ডাম্পিং গ্রাউন্ডে! শহিদদের অপমানের ঘটনায় এক চরম বিতর্কে যোগী রাজ্যের প্রশাসন

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে এবার স্বাধীনতা সংগ্রামের শহিদদের চরম অসম্মান! তাঁদের মূর্তি ভেঙে ফেলা হল ডাম্পিং গ্রাউন্ডে। আর যা নিয়ে ব্যাপক শোরগোল আর চরম বিতর্ক শুরু হয়েছে বিজেপি শাসিত রাজ্যে। এমনকি শহিদদের অপমানে ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষও। ঘটনাস্থল উত্তরপ্রদেশের শাহজাহানপুর। কাকোরি স্মৃতিস্তম্ভের শহিদদের মূর্তি স্থানান্তরের সময় সেগুলিকে বুলডোজার দিয়ে ভেঙে ফেলার ঘটনায় ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে এলাকায় ।

এদিকে শাহজাহানপুরের মিউনিসিপ্যাল কমিশনার ড. বিপিন মিশ্র স্বীকার করেছেন যে, মূর্তি সরানোর পদ্ধতিতে গাফিলতি ছিল। এমনকি মূর্তির ভাঙা অংশ ডাম্পিং গ্রাউন্ডে ফেলে রাখার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন রাজনৈতিক দল এর তীব্র প্রতিবাদ জানায়।এদিকে সংবাদ সংস্থার খবর, গত ২৩ মার্চ রাতে শাহজাহানপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন যানজট কমানোর জন্য শহিদদের মূর্তিগুলি বর্তমান স্থান থেকে সরিয়ে প্রায় ১৫-২০ ফুট পিছনে পুনঃস্থাপনের কাজ শুরু করে। কিন্তু এই প্রক্রিয়ায় আধুনিক সরঞ্জামের বদলে বুলডোজার ব্যবহার করে কাকোরি ট্রেন ডাকাতি মামলায় যুক্ত আশফাকউল্লা খাঁ, পণ্ডিত রামপ্রসাদ বিসমিল এবং ঠাকুর রোশন সিংয়ের মতো বিপ্লবীদের মূর্তিগুলি ভেঙে ফেলা হয়। এই ঘটনা সামনে আসতেই তীব্র জনরোষ ছড়িয়ে পড়ে এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *