কোনো রকম বিক্রি নেই মাছের, চরম হতাশ শিলিগুড়ির মৎস্য ব্যবসায়ীরা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : কোনো রকম বিক্রিবিক্রি নেই মাছের, আর যার জেরে চরম হতাশ শিলিগুড়ির মৎস্য ব্যবসায়ীরা। তারা জানান একেবারেই বিক্রি নেই মাছের। তারা এও জানান শিলিগুড়ির প্রধান বাজার গুলিতে মাছ বিক্রি নেই বলে বিক্রেতারাও আসা বন্ধ করে দিচ্ছেন রোজ। এদিকে ব্যবসায়ীদের অনেকে আবার এও বলছেন শীত চলে যাওয়ার কারণে মাছের ব্যবসা একদম নেমে গেছে, বাজারে মাছ থাকলেও নেবার কোনো লোক নেই। বিয়ের মরশুমেও হতাশ করেছে মানুষজন। এমনকি গোটা শীতে মাছের বাজার ছিল একেবারেই মন্দা। কবে উঠবে মাছের বাজার, সেটাই তো আমরা সেভাবে জানিনা তাহলে ব্যবসাটা করতাম এমনটাই জানালেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *