গীতাপাঠের অনুষ্ঠানে চিকেন প্যাটিস বিক্রেতাকে মারধর, ময়দান থানার এফআইআরের ভিত্তিতে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করলো পুলিশ
নিজস্ব সংবাদদাতা : গীতাপাঠের অনুষ্ঠানে দুই চিকেন প্যাটিস বিক্রেতাকে হেনস্তার অভিযোগে ময়দান থানার এফআইআরের ভিত্তিতে তিন অভিযুক্ত—সৌমিক গোলদার, তরুণ ভট্টাচার্য ও স্বর্ণেন্দু চক্রবর্তী—কে গ্রেপ্তার করলো পুলিশ। অবশেষে এদিন তাঁদের আটক করা হয়। এদিকে এই ঘটনায় এদিন ব্যাপক উত্তজনা ছড়ায় এলাকায়। অনেকেই জানিয়েছেন প্যাটিস বিক্রি করা যেমন ঠিক নয় তেমনি মারধর করাও একেবারে উচিত নয়। কেউ সংসার চালাতে কিছু করতে গেলে তার উপরে হামলা চালানো একেবারেই অন্যায় ব্যাপার। দোষীদের কঠোর শাস্তি হওয়া উচিত, যাতে আর কেউ এইভাবে কারো উপরে এইভাবে কোনো রকম অন্যায় অত্যাচার না করে।


