তীব্র যানজটের পাশাপাশি রাস্তার ধারে কোথাও পড়ে আছে বালি, কোথাও পড়ে আছে গাছ, চরম নাজেহাল শহর শিলিগুড়ির মানুষজন

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : রাস্তার ধারে কোথাও পড়ে আছে বালি আবার কোথাও পড়ে আছে গাছ। শিলিগুড়ি শহরের অবস্থাটা এতকিছুর পরেও যেন সেই জায়গাতেই পড়ে আছে। অনেকেই অভিযোগ জানাচ্ছেন এতদিন ধরে এতকিছুর পরেও কোন সমস্যার সমাধান হলো না কেন? যানজট সমস্যা একাই নাজেহাল করে দিচ্ছে শিলিগুড়ির মানুষকে এর উপর গাছ কাটা এবং বালি পড়ে থাকা সবকিছুই বিচ্ছিন্নভাবে সমস্যা তৈরি করছে। এদিকে শহরবাসীর আরও অভিযোগ একটু সচেতন যদি থাকি আমরা তবেই শহর পরিষ্কার রাখা যাবে, সময় বলবে তবে হাত দিতে হবে আমাদেরই, তবে এই কথা কেউ মানেন না, বিশেষ করে সন্ধ্যার পরে এবং বর্ষার সময় রাস্তা দিয়ে বয়স্ক এবং বাচ্চাদের হেঁটে যাতায়াত করাই দায় হয়ে দাঁড়ায়। অনেকে আবার এও জানান এত উন্নত জায়গা হচ্ছে অথচ কোন রকম সমাধান নেই। কে করবে সমাধান? প্রশ্নটা থেকেই যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *