নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যাওয়ার ৪৩ ঘণ্টা পর ভেসে উঠল দুই ছাত্রী মৃত দেহ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

মালদা: মালদা জেলার গাজোল ব্লক এর চাকনগর অঞ্চল বৈরডাঙ্গি টাঙন নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যাওয়ার ৪৩ ঘণ্টা পর ভেসে উঠল দুই ছাত্রী দেহ। জানা গেছে এদিন সকাল ৭ টা বেজে ৩০ মিনিট নাগাদ একটি ছাত্রীর দেহ ২ কিলো মিটার, আর একটি ছাত্রীর দেহ ৪ কিলোমিটার দূরে ভেসে উঠে। এদিকে এদিন এই ঘটনায় এলাকায় ব্যাপক শোকের ছায়াও নেমে আসে।

জানা গিয়েছে, টাঙ্গন নদী মানুষ সেখানে স্নান করেন। এদিন দুপুরে তিন নাবালিকা সেখানে স্নান করতে আসে । তাদের বাড়ি চাকনগর বোরডাঙ্গি গ্রামে। নদীতে স্নান করতে নামে তারা, এরপরই তিনজন জলের তলায় তলিয়ে যায়। একজন উঠে এলেও তলিয়ে যাওয়া দু’ জনকে আর পাওয়া যায়নি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ডুবুরি আসেনি। এমনকি প্রসাশনও খুঁজতে ব্যর্থ হয়। স্থানীয়রা নেমে পড়ে। তারা ওই ২ছাত্রীকে খুঁজে পায়নি। এদিন অনেক রাত পর্যন্ত কেউ খুঁজে পায়নি। এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায়। অবশেষে পরদিন সকালে নদীতে দেহগুলি ভেসে উঠে। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *