পুড়শুড়া বিধানসভার অন্তর্গত সোদপুর এলাকায় প্রচারে পার্থ হাজারি, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন তুলে ধরে মিললো মানুষের ব্যাপক সাড়া

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদ দাতা : পুড়শুড়া বিধানসভার অন্তর্গত সোদপুর এলাকায় জোরকদমে নির্বাচনী প্রচারে নামলেন পার্থ হাজারি। এদিন এলাকাজুড়ে তাঁর এই প্রচার কর্মসূচি ঘিরে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে স্থানীয় প্রবীণ মহিলাদের উপস্থিতি এবং তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ মূলত তার এদিনের প্রচারকে এক অন্য মাত্রা এনে দেয়। এদিন প্রচারের সময় পার্থ হাজারি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন। তিনি বলেন, গত কয়েক বছরে রাজ্যে যে পরিকাঠামোগত উন্নয়ন, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষার প্রসার এবং সামাজিক প্রকল্প বাস্তবায়ন হয়েছে, তা মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলেছে। এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে তিনি সকলের সমর্থন কামনা করেন।

এদিকে এদিন বেশ কয়েকজন প্রবীণ মহিলা সামনে এসে নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন এবং জানান, বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে তাঁদের জীবন অনেকটাই সহজ হয়েছে। তাঁদের বক্তব্যে এদিন এও স্পষ্ট হয় যে, বর্তমান সরকারের প্রতি তাঁদের সম্পূর্ণ আস্থা রয়েছে। এমনকি এদিন স্থানীয় মানুষজনের সঙ্গে সরাসরি কথোপকথনের মাধ্যমে পার্থ হাজারি তাঁদের সমস্যা ও চাহিদার কথাও শোনেন। সামগ্রিকভাবে, সোদপুরের এই প্রচার কর্মসূচি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে এবং আসন্ন নির্বাচনে এর প্রভাব পড়বে বলেই মনে করছেন রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *