বিবাহবহির্ভূত সম্পর্কের জের, স্বামীকে খুনের পর নাটকও করেও শেষ রক্ষা হল না স্ত্রী ও প্রেমিকের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে স্বামীকে খুন করল স্ত্রী ও তার প্রেমিক ৷ পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘি থানায় এমনটাই অভিযোগ দায়ের হয় ৷ যার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় । পুলিশ জানিয়েছে, মৃতের নাম সফিকুল ইসলাম আনিসারি । তাঁর বাড়ি দেওয়ানদিঘি থানার খেতিয়া বিজয়বাটি এলাকায় । এমনকি পুলিশ মৃতের স্ত্রী রাজিয়া সুলতানা ও প্রেমিক উজ্জ্বল শেখকে অবশেষে গ্রেফতারও করে৷ এমনকি ধৃতদের বর্ধমান আদালতে তোলা হলে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক । পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায় জানান, ধৃতরা খুনের কথা স্বীকার করে নিয়েছে বলেও ৷

দেওয়ানদিঘি থানার পুলিশের কাছে গিয়ে গল্প ফাঁদে অভিযুক্ত প্রেমিক উজ্জ্বল শেখ ৷ পুলিশকে জানায়, বন্ধু সফিকুলকে নিয়ে সোনার দোকানে গিয়েছিল সে । দোকান থেকে ফেরার পথে কয়েকজন তাদের পথ আটকায় এবং সফিকুলকে তুলে নিয়ে যায় । গ্রামে এই খবর জানাজানি হতেই প্রতিবশীরা খোঁজাখুঁজি শুরু করে । পরে একটা ক্যানেলের ধার থেকে বন্ধুর মৃতদেহ উদ্ধার হয় । তার কথায়, পুলিশ অসঙ্গতি লক্ষ্য করে । সন্দেহ বাড়ে ৷ পরে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করতেই আসল ঘটনা সামনে আসে ।

পুলিশ জানতে পারে মৃত সফিকুলের স্ত্রী রাজিয়া সুলতানার সঙ্গে উজ্জ্বল শেখের বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে উঠেছিল । রাজিয়ার স্বামী সফিকুল আনসারি চেন্নাইতে কাজ করতেন । মাসখানেক আগে তিনি বাড়ি ফিরে আসেন । সেই থেকে আর কাজে যাননি । এদিকে স্বামী দিনের পর দিন বাড়িতে না-থাকার সুযোগ নিয়ে উজ্জ্বল ও রাজিয়ার ঘনিষ্ঠতা বাড়ে । কিন্তু তার স্বামী আর ফের কাজে না-যাওয়ায় তারা সমস্যায় পড়ে যান । এদিকে রাজিয়া ও উজ্জ্বল বিয়ে করবে বলে মনস্থির করে । কিন্তু পথের কাঁটা হয়ে দাঁড়ায় রাজিয়ার স্বামী সফিকুল ইসলাম । পথের কাঁটা সরাতে পরিকল্পনা করে স্বামী সফিকুল ইসলামকে খুন করে তার স্ত্রী ও স্ত্রীর প্রেমিক উজ্জ্বল শেখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *