বিশ্ববিখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় -এর ১০৫তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন মেয়র গৌতম দেব
শিলিগুড়ি : শিলিগুড়ি পুরনিগমের পক্ষ থেকে বিশ্ববিখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় -এর ১০৫তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন মেয়র গৌতম দেব। শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে এদিন তিনি জানান বাংলার গর্ব সত্যজিৎ রায়। আজকে তার এই শুভদিনে আজকে তার প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধার্ঘ রইলো। আমি তার সিনেমা অনেক দেখেছি সেই ছোটবেলার থেকেই । এখনো আমার পরিবারের সাথে ওনার সিনেমা দেখি । আজকের দিনে তার মতো পরিচালক অত্যন্ত বিরল। তাই আমার তরফ থেকে থাকলো তার প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি। এদিন মেয়র এর সাথে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরসভার অন্যান্য কাউন্সিলাররাও।


