বিস্ফোরক পাপিয়া ঘোষ, দলের উপরমহলের কর্তাদের জন্য আজকে দলের এই অবস্থা- এমনটাই জানালেন তিনি

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদ দাতা : বিস্ফোরক প্রাক্তন জেলা সভাপতি পাপিয়া ঘোষ। এদিন তিনি জানান কিছু মানুষের অহংকার, এবং দুর্ব্যবহারের জন্য আজকে দলের এই চরম দূরঅবস্থা। নিচু তলার কর্মীদের পাত্তাই দেওয়া হয়নি, কর্মীদের সাথে কুকুর বিড়ালের মত ব্যবহার করা হয়েছে। পাপিয়া দেবী এদিন আরো জানান কিছু না দিলে দলের কাছ থেকে কিছু পাওয়া যায় না। এইভাবে দল চলে না, মানুষ বিশ্বাস করে আমাদের ক্ষমতায় এনেছিল কিন্তু আমরা সেই ক্ষমতার অপব্যবহার করেছি। এর মূল্য তো আমাদের দিতেই হবে।

পাপিয়া ঘোষ এদিন এও বলেন সবার আগে দল বড়, এটা আমাদের সবার ভাবা উচিত ছিল। কিন্তু আমরা সেটা ভাবিনি, আমরা আমাদের ইচ্ছেমতো দলকে চালিয়েছি। এবং তার মূল্য আমাদের দিতে হচ্ছে। পাপিয়া ঘোষ আরো বলেন নেতাদের এত অহংকার হয়ে গিয়েছিল যে নিচুতলার কর্মীদের মানুষই ভাবতেন না। দলকে জেতানোর দায়িত্ব দেখাও নেতার কাজ ছিল সেই জায়গাটা দিয়ে আমরা সম্পূর্ণভাবে ব্যর্থ। যার জন্য আজকে এই অবস্থা। পাপিয়া ঘোষ জানান অনেকদিন আগের থেকে এই ঘটনা গুলি চলছিল। কিন্তু জেনেও সবাই চুপচাপ ছিল। এটা হতে পারে না। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কঠিন পরিশ্রম করে দল কে এনেছিলেন তার মূল্য আমরা রাখতে পারলাম না। এর মূল্য তো আমাদের দিতেই হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *