ভোটের আগে জেলায় বাজেয়াপ্ত হল বিপুল পরিমানে মদ, জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করলো পুলিশ
বেস্ট কলকাতা নিউজ : সামনেই নির্বাচন। তার আগে পশ্চিম মেদিনীপুর জেলাজুড়ে আইনশৃঙ্খলা বজায় রাখতে তৎপর হল প্রশাসন। এমনকি নির্বাচন কমিশনের কড়া নির্দেশিকায় নাকা চেকিং ও তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে। এই আবহে কেশিয়াড়ি থানার পুলিশের পৃথক দু’টি অভিযানে উদ্ধার করা হল বিপুল পরিমাণ মদ। অবশেষে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করলো পুলিশ। জানা গেছে উদ্ধার হওয়া মদের বাজারমূল্য লক্ষাধিক টাকা।

জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে কেশিয়াড়ি থানার পুলিশ এদিন সাঁতরাপুর গ্রামে অজয় দুয়া নামে এক যুবকের বাড়িতে হানা দেয়। তল্লাশি চালিয়ে তাঁর ঘর থেকে ১৩৭ লিটার বিদেশি মদ এবং ২৯ লিটার দেশি মদ উদ্ধার হয়। পুলিশ আরো জানান উদ্ধার হওয়া এই মদের আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ৫ হাজার টাকা। অভিযুক্ত অজয়কে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। ধৃতের বিরুদ্ধে আবগারি আইনে মামলা রুজু করেছে পুলিশ। অন্যদিকে পুলিশের কাছে খবর যায়, কুলবনি এলাকা থেকে একটি চারচাকার প্রাইভেট গাড়িতে করে বিপুল পরিমাণ অবৈধ মদ কেশিয়াড়ির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। খবর পাওয়া মাত্রই পুলিশ গাড়িটির সন্ধানে অভিযান চালায়। কিছুক্ষণ পরেই গাড়িটিকে আটকানো হয়, এবং গাড়িটি তল্লাশি করে উদ্ধার হয় প্রায় ৩৮০ লিটার অবৈধ মদ। গাড়ির চালক মানিক দাসকে এদিন গ্রেপ্তার করে পুলিশ।মদ বোঝাই ওই গাড়িটিকে বাজেয়াপ্ত করার সঙ্গে ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করে পুলিশ

