ভোট দিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক মহিলা ভোটারের, শোকের ছায়া নামলো এলাকায়
মালদহ : ভোট দিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক মহিলা ভোটারের। এদিনের এই ঘটনায় শোকের ছায়া নাম এলাকায়। ঘটনাটি ঘটেছে মালদহের মালতিপুর বিধানসভার ক্ষেমপুর পঞ্চায়েতের ১৫২ নম্বর বুথে। এদিকে পরিবার সূত্রে জানা গিয়েছে মৃত মহিলা ভোটারের নাম প্রমিলা বাগদি (৫০), এদিন সকাল ১১ টা নাগাদ তিনি ভোট দিয়ে যান এবং বুথের মধ্যেই ভোট দেওয়ার আগে মাথা ঘুরে পড়ে যান। ভোট কর্মী এবং পরিবারের লোকজন গিয়ে মহিলাকে উদ্ধার করে বাড়িতে আনতেই তার মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনায় এদিন পরিবারেও গভীর শোকের ছায়া নেমে আসে। এদিকে এদিন ঘটনার খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিরাও মৃতার বাড়িতে ছুটে আসেন।


