মধ্যপ্রাচ্যে যুদ্ধের জের, একলাফে এদেশে অনেকটা বাড়ল রান্নার গ্যাসের দাম

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : মধ্য প্রাচ্যে যুদ্ধের আবহে ফের দাম বাড়ল রান্নার গ্য়াসের ৷ একলাফে ৬০ টাকা বাড়লো গ্য়াসের দাম ৷ পাশাপাশি ১১৪ টাকা ৫০ পয়সা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম ৷ এখন থেকে দিল্লিতে ১৪.২ কোজি রান্নার গ্যাস কিনতে খরচ হবে ৯১৩ টাকা ৷ আগে গ্যাসের দাম ছিল ৮৫৩ টাকা ৷ ৯১২ টাকা ৫০ পয়সা দিয়ে এলপিজি সিলিন্ডার কিনতে হবে মুম্বইকরদের ৷ কলকাতায় দাম বেড়ে হল ৯৩৯ টাকা ৷ চেন্নাই শহরে রান্নার গ্যাসের নতুন দাম ৯২৮ টাকা ৫০ পয়সা ৷ ভ্যাট এবং এ ব্যাপারে প্রতিটি রাজ্যে থাকা নিজস্ব কর-কাঠামো আলাদা হওয়ায় বিভিন্ন জায়গায় রান্নার গ্যাসের দাম আলাদা আলাদা হয়ে থাকে ৷

উজ্জ্বলা যোজনার আওতায় থাকা উপভোক্তারা অবশ্য় পুরনো দামেই রান্নার গ্যাস কিনতে পারবেন ৷ ২০১৬ সালে শুরু হওয়া এই প্রকল্পের অধীনে দেশে ১০ কোটিরও বেশি গ্যাস কানেকশন দেওয়া হচ্ছে বিনামূল্যে ৷ আর ওই সমস্ত গ্রাহকরা বছরে ১২ টি পর্যন্ত সিলিন্ডার কিনতে পারেন ৩০০ টাকায় ৷ সেই দামে কোনও বদল হচ্ছে না ৷ ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য় বলছে, এ নিয়ে গত এক বছরের মধ্য়ে দুবার বাড়ল রান্নার গ্যাসের দাম ৷ এর আগে ২০২৫ সালের এপ্রিল মাসে রান্নার গ্যাসের দাম বেড়েছিল ৫০ টাকা ৷ বিশেষজ্ঞরা মনে করেছন, পশ্চিম এশিয়ার যুদ্ধের কারণেই একলাফে দাম এতটা বাড়ল ৷ তবে তাঁদের দাবি এখনও প্রতিবেশী কয়েকটি দেশের তুলনায় ভারতে রান্নার গ্যাস তুলনামূলক ভাবে সস্তা ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *