মিষ্টির দোকানের ফ্রিজে মিললো মাংস, প্রবল সমালোচনার ঝড় উঠলো গোটা শিলিগুড়ি শহর জুড়ে
শিলিগুড়ি : শিলিগুড়ির বিভিন্ন এলাকায় বিভিন্ন মিষ্টির দোকানে এবং রেস্টুরেন্ট এ হানা দিলো খাদ্য সুরক্ষা দপ্তর। আর যার জেরে এদিন ব্যাপক চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়ির একটি মিষ্টির দোকানে মাংস রাখা কে কেন্দ্র করে। জানা গেছে এদিন খাদ্য সুরক্ষা দপ্তরের অফিসারেরা খুঁজতে গিয়ে ফ্রিজের মধ্যে রাখা মাংস খুঁজে পান। যা নিয়ে এদিন ব্যাপক চাঞ্চল্যও ছড়ালো শিলিগুড়ি বিভিন্ন এলাকা জুড়ে। এদিকে এদিন শিলিগুড়ি শহরের বিভিন্ন বাসিন্দা প্রশ্ন তোলেন কিভাবে মিষ্টির দোকানে ফ্রিজের মধ্যে মাংস রাখা থাকে। এ নিয়েএদিন ব্যাপক উত্তেজনায় ছড়িয়ে পড়ে গোটা শহর শিলিগুড়ি জুড়ে। এমনকি এদিন জোর জিজ্ঞাসাবাদও করা হয় সংশ্লিষ্ট দোকানের মালিক এবং কর্মচারীদেরকেও।


