যত্রতত্র পার্কিং সমস্যা নিয়ে চরম নাজেহাল শহর শিলিগুড়ির প্রশাসন
শিলিগুড়ি : পার্কিং নিয়ে চরম নাজেহাল শিলিগুড়ি প্রশাসন, বলা যায় শিলিগুড়ি হিলকাড রোডের পার্কিং সমস্যা নিয়ে একরকম চরম জেরবার শিলিগুড়ি প্রশাসন। দিনের পর দিন একইভাবে ৪ চাকা , ২ চাকার গাড়ি পার্কিং করে রাখা হচ্ছে রাস্তার দু ধারে। এমনকি দুই চাকার গাড়ি এবং চার চাকার গাড়ি পার্কিং করে চলে যাচ্ছেন গাড়ির মালিকেরা। রাস্তা জুড়ে গাড়ি, এদিকে যারা চলাচল করছে প্রচন্ড সমস্যার মধ্যে পড়ছেন। এমনিতেই শিলিগুড়ি পার্কিংয়ের জন্য বারবার সমস্যায় পড়েছে। বলতে পারা যায় সমস্যায় পড়েছেন শিলিগুড়ির মানুষ। বিশেষ করে হিল কার্ড এবং সেবক রোডে পার্কিং নিয়ে সমস্যা বাড়ছে। পার্কিং ফী নেওয়া হচ্ছে তবে সেটা পর্যাপ্ত না। অনেকেই আছেন পেশির জোর দেখিয়ে গাড়ি রেখে চলে যান। আর নিতে আসেন সন্ধ্যায়, সমস্যায় পরে যান সকলেই। সামনে নির্বাচন, মানুষের সংখ্যা বাড়বে আরও, আর ভুগবেন শিলিগুড়ি স্থানীয় মানুষ। কিন্তু দেখার জন্য কে আছেন?


