যুদ্ধের অজুহাতে রান্নার গ্যাসের দাম বৃদ্ধির পাশাপাশি কালোবাজারির প্রতিবাদে শিলিগুড়ি কোট মোড়ে তুমুল বিক্ষোভ ও আন্দোলনে নামলো এসইউসিআই

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : যুদ্ধের অজুহাত দেখিয়ে ভারতে রান্নার গ্যাসের দাম বৃদ্ধির পাশাপাশি কালোবাজারি এবং তেল ভান্ডারের দখল করার উদ্দেশ্যে নিয়ে মধ্যপ্রাচ্যে মার্কিন ইসরাইলের সাম্রাজ্যবাদের যুদ্ধ বাধানোর প্রতিবাদে শিলিগুড়ির কোর্ট মোড়ে এক তুমুল বিক্ষোভ কর্মসূচি পালন করলো এসইউসিআই। এদিন এই কর্মসূচিতে এসইউসিআই এর তরফ থেকে গ্যাসের কালোবাজারি ও যুদ্ধের নীতির কুশপুতুল দাহ করা হয়। এ সিউ সি আই এর তরফ থেকে এদিন এও দাবি করা হয় ভারত সরকার আত্মসমর্পণের ভূমিকা নিয়েছে। একইসঙ্গে এসইউসিআই এর তরফ থেকে এদিন আরো দাবি জানানো হয় এস আই আর এর মাধ্যমে একজনও বৈধ ভোটারের নাম বাদ দেওয়া চলবে না এবং সকল বৈধ ভোটারের নাম সহ পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের পর নির্বাচন করতে হবে। এদিকে এদিন কালোবাজারি ও যুদ্ধনীতির কুশপুতুলে অগ্নি সংযোগ করেন জেলা সম্পাদক গৌতম ভট্টাচার্য। এদিন এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন তন্ময় দত্ত, জয়ন্তী ভট্টাচার্য, মনি রায় সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *