যুবসাথী প্রকল্পের ফর্ম নিতে এবং ফর্ম জমা করতে শহর শিলিগুড়িতে উপচে পরা ভিড় যুবক এবং যুবতীদের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : শিলিগুড়িতে সকাল থেকে ভিড়, লাইন দিয়ে তুলে ফর্ম জমা করছেন যুবক এবং যুবতীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যুব সাথী প্রকল্প এখন যুবক এবং যুবতীদের কাছে প্রচন্ড আকর্ষণীয়। এমনকি সকাল থেকেই ধৈর্য ধরে লাইনে দাঁড়িয়ে আবেদনপত্র নিচ্ছেন এবং জমা করছেন যুবক যুবতীরা। তাদের অনেকেই জানিয়েছেন এই সুযোগ হাতছাড়া করা যাবে না কোনভাবেই, মুখ্যমন্ত্রী আমাদের সুযোগ দিচ্ছেন সে যেই টাকাই হোক না কেন, আমাদের একটাই কাজ প্রকল্পগুলির বাস্তবতা বুঝে তা সমাধান করা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কাছে এবং মানুষের জন্য কাজ করতে ভালোবাসেন। তাই বিভিন্ন চিন্তা ভাবনা করেই তার এই প্রকল্প। মানুষের কাছে এবং মানুষের সাথে থাকেন আমাদের মুখ্যমন্ত্রী যা অন্য কেউ করেন না। তাই সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ফর্ম তুলে নেব , এবং ঠিক সময় জমা করে দেবো। এটাই আমাদের বড় দায়িত্ব এদিন এমনটাই জানালেন ফর্ম তুলতে আসা দুই বাবা-মা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *