রাস্তায় উপরে থাকা দোকান গুলিকে নিয়ে প্রায় রোজই তৈরী হচ্ছে সমস্যা, বাধ্য হয় মাঠে নামলো ট্রাফিক পুলিশ
শিলিগুড়ি : রোজ রোজ শিলিগুড়িতে সমস্যা তৈরি হচ্ছে রাস্তায় উপরে থাকা দোকানগুলিকে নিয়ে, মার্কেট কমিটির সাথে দোকানদারদের রোজগার ঝামেলা লেগেই আছে, যতবার মার্কেট কমিটির থেকে নির্দেশ দেওয়া হচ্ছে দোকানের জিনিসপত্র দোকানদারদের দোকানের ভিতরে রাখতে, তবুও দোকানদাররা দোকানের বাইরে জিনিস রাখছেন, এই নিয়ে রয়েছে বিস্তর অভিযোগও, অবশেষে এদিন মাঠে নামল শিলিগুড়ি ট্রাফিক পুলিশ, দোকানদার দের সতর্ক করেন যাতে দোকানের জিনিসপত্র তারা দোকানের ভিতরে রাখে, এদিন দোকানদার দের এও হুঁশিয়ারি দেওয়া হয় নিয়ম না মানা হলে কঠোর শাস্তি পেতে হবে তাদের। অবশ্য এদিন থেকে দোকানদাররা নিয়ম মেনে জিনিস রাখতে শুরু করেন, যদিও এর আগেও একবার ট্রাফিক পুলিশের পক্ষ থেকে নির্দেশিকা জারি করা হয়েছিল, তবে কাজের কাজ কিছুই না হওয়ায় ফের এদিন আবার মাঠে নামল তারা।


