রাস্তায় দুদিকে সর্বক্ষণ দাঁড়িয়ে থাকে গাড়ি, তীব্র ক্ষোভ শহর শিলিগুড়ির বাসিন্দাদের মধ্যে
শিলিগুড়ি: শিলিগুড়ির ১৫ নম্বর ওয়ার্ড এবং ১২ নম্বর ওয়ার্ড সবচাইতে বেশি সমস্যায় ভুগছে। রাস্তার দুদিকে সর্বক্ষণ দাঁড়িয়ে থাকে দু চাকা এবং চার চাকার যানবাহন । সব মিলিয়ে চরম বেসামাল শিলিগুড়ির মানুষ। এদিকে এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দারা জানান অসুবিধার মধ্যে থাকলেও তারা কিছু বলতে সাহস করেন না। কারণ যারা ওইভাবে রাস্তার উপরে দু চাকা এবং চার চাকার গাড়ি রেখে যান তারা ওই এলাকারই মানুষ। রাস্তার দিকে ওইভাবে গাড়ি রাখবার কারণে সমস্যায় ভুগেন বয়স্ক এবং বাচ্চারা। এমনকি বারবার আবেদন করলেও কোন কাজ হয়নি বলেও জানান তারা।

এছাড়াও বাসিন্দারা এও জানান সকালবেলা গাড়ি রাখে চলে যান তারা। আবার বিকাল বেলা আসেন, ততক্ষণ গাড়ি ওই এলাকায় পড়ে থাকে। গাড়ি রাখার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে হোটেল এবং রেস্টুরেন্ট। ওই হোটেল এবং রেস্টুরেন্টে খেতে আসেন অনেকে, পার্কিংয়ের জায়গা নাই। ফলে সেই একই সমস্যা রয়ে গেছে শহর শিলিগুড়িতে। এলাকার বাসিন্দারা আরও জানান দিন রাতে এই সমস্যা। বারবার পুরসভা কে জানিয়ে কোন লাভ হয়নি। সমস্যা যেখানে ছিল সেখানেই থেকে গেছে।

