সন্ধ্যাবেলায় নার্সিংহোমের পাশে দাঁড়িয়ে থাকে দু চাকা এবং চার চাকার গাড়ি, চরম বিড়ম্বনায় রোগীর আত্মীয়রা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : সন্ধ্যাবেলায় নার্সিংহোমের পাশে দাঁড়িয়ে থাকে একের পর এক দু চাকা এবং চার চাকার গাড়ি। রোগীর আত্মীয়রা জানান আরে নতুন কোন ব্যাপারই না গত পাঁচ বছর ধরে নার্সিংহোম এবং তার আশেপাশের এলাকা গুলিতে গাড়ি পার্কিংয়ের সেরা কেন্দ্র হয়ে উঠেছে। সকালে গাড়ি রেখে যাওয়ার পর রাত্রে এসে গাড়ি নিয়ে যান অনেকেই এমনটাই অভিযোগ স্থানীয় মানুষের। অনেকে এও জানান প্রশাসনকে বারবার বলা হলেও কোন লাভ হয়নি। সন্ধ্যা বেলার দিকে গাড়ি পার্কিং এর বহর আরো বেড়ে যায়। ঢুকবার মুখে গাড়ি দাঁড়িয়ে থাকে। অথচ বলবার মতো সেরকম কেউ থাকে না। যার ফল ভুগতে হয় সাধারণ মানুষ এবং রোগীর আত্মীয়দেরই। প্রতিদিনের সমস্যা আরো কতখানি বাড়বে এটাই এখন দেখতে চান সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *